,

পান্তা ভাত খাবার উপকারিতাগুলো জেনে নিন।

news-image

পান্তা ভাত হলো ভাত সংরক্ষণের একটি পদ্ধতি। রাতের খাবারের জন্য রান্না করা ভাত বেঁচে গেলে সংরক্ষণের জন্য এই ভাতকে নির্দিষ্ট পরিমাণ পানিতে প্রায় এক রাত ডুবিয়ে রাখলেই তা পান্তায় পরিণত হয়। ভাত পুরোটাই শর্করা। ভাতে পানি দিয়ে রাখলে বিভিন্ন গাজনকারী ব্যাক্টেরিয়া বা ইস্ট এই শর্করা ভেঙ্গে ইথানল ও ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ল্যাকটিক অ্যাসিড তৈরির ফলে পান্তা ভাতের অম্লত্ব বেড়ে যায় (pH কমে) তখন পচনকারী ও অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক ভাত নষ্ট করতে পারে না।

কাঁচা পেঁয়াজ, লঙ্কা‚ অল্প একটু নুন সঙ্গে ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা| আগে পান্তা কে গরিব লোকের খাবার বলা হত| সেখান থেকেই ‘নুন আনতে পান্তা ফুরায়’ কথাটার প্রচলন হয়েছে| তবে তা এখন আর প্রযোজ্য নয়| গরমকালে বহু বাঙালি বাড়িতেই জলখাবারে পান্তা ভাত খাওয়ার চল আছে| পশ্চিম বাংলা‚ উড়িষ্যা‚ আসাম‚ ত্রিপুরা এবং বাংলাদেশে এ খাবারের প্রচলন চলে আসছে প্রাচীন কাল থেকে|

গরম ভাতের তুলনায় পান্ত ভাতে আয়রনের মাত্রা অনেক বেশি| তাই শরীরে রক্ত কম থাকলে পান্তা ভাত খেলে উপকার পাওয়া যাবে| এছাড়াও পান্তা ভাতে পটাশিয়াম ও ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেশি| অন্যদিকে ১০০ গ্রাম গরম ভাতে সোডিয়ামের মাত্রা থাকে ৮৭৫ মিলিগ্রাম| কিন্তু পান্তা ভাতে তা কমে ৩০৩ মিলিগ্রাম হয়ে যায়| এছাড়াও পান্তা ভাত ভিটামিন বি-৬ এবং ভিটামিন বি-১২ এর ভালো উৎস|

পান্তা ভাত যেহেতু জলে ভেজানো থাকে তাই তাতে অনেক ব্যাকটেরিয়ার জন্ম হয়| এই ব্যাকটেরিয়া কিন্তু শরীরের জন্য বেশ উপকারী| এই উপকারী ব্যকটেরিয়া খাবার হজম করতে সাহায্য করে এবং বহু রোগ প্রতিরোধ করে| এছাড়াও নিয়মিত পান্তা ভাত খেলে হাড় ও পেশি মজবুত হয়| একই সঙ্গে বার্ধক্য প্রতিরোধ করে পান্তা|

পান্তাভাতের আরও অনেকে গুণাগুণ আছে যেমনঃ-

১) পান্তাভাত খেলে শরীর হালকা থাকে।

২) শরীরে বহু উপকারী ব্যাকটেরিয়ার জন্ম হয়।

৩) পেটের সমস্যা কমে‚ শরীরের তাপের ভারসাম্য বজায় থাকে।

৪) কোষ্ঠকাঠিন্য দূর করে।

৫) রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

৬) অঙ্গ প্রতঙ্গ সজীব রাখে।

৭) শরীরের অ্যালার্জি জনিত সমস্যা কম করতে সাহায্য করে।

৮) আলসার দূরে রাখে।

৯) শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

১০) মেজাজ ভালো রাখে।

তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তাহলে অপরকে জানাতে শেয়ার করুন।

 

সূত্র : ফেইসবুক

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা