,

‘মন্ত্রী ফোন দিলেই ধরি না, তোমাদের মতো সাংবাদিকদের কাছে কী জবাব দেব?’

news-image

গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা মোশারফ হোসেন আরেকজনের গরু জবাই করে সহযোগীদের নিয়ে খেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার মাঝুখান এলাকায়। এ ঘটনার খবর সংগ্রহে গেলে ওই যুবলীগ নেতা সংবাদকর্মীদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগ সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘আমি গরু জবাই করে খেয়েছি তাতে কার কী। আমি মন্ত্রী ফোন দিলেই ধরি না। তোমাদের মতো সাংবাদিকদের কাছে কী জবাব দেব? তা ছাড়া ইউএনওর অনুমতি নিয়েই গরুটি ১০ হাজার টাকা দাম ধরে জবাই করেছি। টাকাগুলো মাদরাসায় দান করেছি।’

মাঝুখান মাদরাসার কোষাধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের জানা নাই, তহবিলে কোনো টাকা জমা হয়নি।’

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. হিরো মিয়া বলেন, ‘যুবলীগ নেতা মোশারফ হোসেনের নামে যে অভিযোগ উঠেছে—তা খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

সূত্রঃ কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর