,

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৬

news-image

পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের বাবুসর পাস এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জনের প্রাণহানি ও আরো এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। রোববার সকালের দিকে বাবুসর পাসের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

গিলগিট-বালতিস্তানের সরকারের মুখপাত্র ফইজুল্লাহ ফিরাকের বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।তিনি বলেছেন, বাস দুর্ঘটনায় হতাহতদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। তাদের উদ্ধারের পর চিলাসের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জেলার প্রধান এই হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিচয় জানার প্রক্রিয়া শুরু হয়েছে।

দায়ামার পুলিশের মুখপাত্র মোহাম্মদ ওয়াকিল বলেন, রোববার রাতে বেসরকারি ওই যাত্রীবাহী বাসটি স্কার্দু থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। সকালের দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাহাড়ের খাদে গিয়ে আছড়ে পড়ে। তবে চালক কীভাবে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন সেব্যাপারে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

দায়ামার জেলা ডিসি অফিসের কর্মকর্তা রাজা আশফাক বলেন, হতাহতদের অধিকাংশই স্কার্দু জেলার বাসিন্দা।

সূত্র : ডন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর