,

যুদ্ধের শঙ্কার মধ্যেই ইরান-রাশিয়া-চীনের যৌথ নৌমহড়া

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের অ্যারামকো তেল স্থাপনায় ইয়েমেনের হাউথিদের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি দেশকে নিয়ে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে ইরান।

ইরান শীঘ্রই রাশিয়া এবং চীনের সঙ্গে নৌমহড়া চালাবে বলে ঘোষণা দিয়েছে। এ মহড়া অনুষ্ঠিত হবে ভারত মহাসাগর এবং ওমান সাগরের আন্তর্জাতিক পানিসীমায়। তবে কবে এ মহড়া শুরু হবে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাননি ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের আন্তর্জাতিক ও কূটনৈতিকবিষয়ক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদির নেজামী।

শনিবার যৌথ মহড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, তিন দেশের নৌবাহিনী ভারত মহাসাগর এবং ওমান সাগরের আন্তর্জাতিক পানিসীমায় যৌথ মহড়া চালাবে।

জেনারেল নিজামী জানান, আসন্ন মহড়ার বেশ কয়েকটি লক্ষ্য আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তিন দেশের নৌবাহিনীর মধ্যে নানা কৌশল এবং সামরিক অভিজ্ঞতা বিনিময় হবে। তবে এর রাজনৈতিক গুরুত্বও রয়েছে।

ইরানের শীর্ষপর্যায়ের এ সেনা কর্মকর্তা জানান, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর এই প্রথম এ ধরনের মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ঠিক কবে মহড়া অনুষ্ঠিত হবে তিনি তা পরিষ্কার করে বলেননি।

গত জুলাই মাসে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি জানিয়েছিলেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে ইরান যৌথ নৌমহড়া চালাবে। দু’দেশের মধ্যে সামরিক সম্পর্ক বিশেষ করে নৌবাহিনীর সম্পর্ক জোরদার করা হবে।

সূত্র: ব্লুমবার্গ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর