সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ শেষে যা বললেন সাকিব

news-image

টি-টোয়েন্টি পরিসংখ্যানে আফগানদের চেয়ে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে রশিদ খানের আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচ নিয়ে ছয়বারের দেখায় বাংলাদেশ জিতেছে দুইটিতে। বাংলাদেশের প্রথম জয় আসে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর দ্বিতীয় জয় আসে চলতি ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে তাও আবার ৪ উইকেটের বিশাল জয়। তাছাড়া আফগানদের বিপক্ষে বাকি চার ম্যাচেই হেরেছিল বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (২১ সেপ্টেম্বর) সাকিবের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে আফগানিস্তানকে ৪ উইকেট আর এক ওভার হাতে রেখেই হারিয়েছে টাইগারা।

এই জয়ের পর ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘যদি আপনি আমাদের শেষ কিছু ম্যাচের পারফরম্যান্স দেখেন তাহলে বুঝবেন আমরা টি-টোয়েন্টিতে ভালো ক্রিকেট খেলতে পারছি না। আমরা এটার উপরই কাজ করে যাচ্ছি। টি-টোয়েন্টিতে রোজ বহু ব্যাটসম্যানের পারফর্ম করতে হয় না। একজনকে শেষ অবদি খেলে গেলেই হয়। ভাগ্যবশত সেই দিনটা আজ আমার ছিল। আমি উপভোগ করছিলাম ব্যাটিংয়ে। শুধু শেষ অবদি খেলে যাওয়াটাই লক্ষ্যে ছিল।’

তিনি আরও বলেন, ‘এই জয় আমাদের আত্মবিশ্বা’স অবশ্যই বাড়িয়ে তুলবে। টুর্নামেন্ট জুড়ে বোলিং ও ফিল্ডিং ভালো ছিল আমাদের। আশা করি ব্যাটিংটাও আরও মজবুত হবে।’

আগামী ২৪ তারিখে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে একই দলের বিপক্ষে আত্মবিশ্বাসী সাকিব। তিনি মনে করেন পরপর দুই জয় ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে অনুপ্রেরণা জোগাবে তার দলকে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে