,

মুরগীর কলিজা বিক্রেতার কাছে চাঁ’দা দাবি, গাজীপুরে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

news-image

গাজীপুরের শ্রীপুরস্থ কাজী ফার্মের মুরগীর মাংস, গিলা-কলিজা কারখানা থেকে বাহিরে সরবরাহকারীর কাছে চাঁ’দা দাবি করায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন-আওয়ামীলীগ নেতা কাওরাইদ ইউনিয়ন পরিষদ (ইউপি)’র সাবেক চেয়ারম্যান ও যুগীরসিট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই (৫৫), জেলা যুবলীগের সদস্য নয়াপাড়া গ্রামের আব্দুল বাতেন মণ্ডলের ছেলে কামরুল হাসান মণ্ডল (৪০) ও যোগিরসিট গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে টাইগার জাহাঙ্গীর (৩৫)। তাদের মধ্যে কামরুল ইসলাম মণ্ডল সদ্য সমাপ্ত কাওরাইদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে না পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আফজাল হোসেন জানান, উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগিরসিট এলাকায় কাজী ফার্মস নামের একটি প্রতিষ্ঠানে মুরগীর মাংস প্রক্রিয়াজাতকরণ করে আসছে। স্থানীয় ব্যবসায়ী মো. আরিফুর রহমান ওই প্রতিষ্ঠানের মুরগীর মাংস, গিলা-কলিজা সেখান থেকে বাইরে সরবরাহ করে থাকেন। আরিফুর রহমানকে মুরগীর গিলা-কলিজা ওই ফার্ম থেকে বাহিরে বের করতে গেলে আটককৃতদেরকে কেজি প্রতি এক টাকা করে চাঁ’দা দিতে হত।

সম্প্রতি তারা এক টাকার স্থলে কেজি প্রতি দুই টাকা চাঁ’দা দাবি করে আসছে। তারা আরিফের কাছে পাঁচ লাখ টকা দাবি করে। তিন লাখ টাকাও লেনদেন হয়। বাকি টাকার জন্য আরিফকে হুমকি দিলে শুক্রবার ভোর রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে ওই তিনজনসহ কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা