,

ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি গুজব

news-image

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া বিষয়টিকে গুজব বলে দাবি করেছে সরকার।

শনিবার তথ্য অধিদফতর (পিআইডি) এক বার্তায় বলা হয়, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের যোগ্যতা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।’ এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয় বার্তায়।

শুক্রবার থেকে অনেকে ফেসবুকে প্রচার করতে থাকেন যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হওয়ার জন্য যথাক্রমে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এসএসসি থাকতে হবে। এ সিদ্ধান্তের জন্য কেউ কেউ আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর