,

চট্টগ্রামে তিন ক্লাবে র‌্যাবের অভিযান

news-image

মাদক ও অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকার পর এবার চট্টগ্রামের তিনটি ক্লাবে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটা থেকে নগরীর হালিশহর আবাহনী ক্লাব, সদরঘাটের মোহামেডান ক্লাব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে এ অভিযান চালানো হচ্ছে।

র‌্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন  বলেন, মাদক ও অনিয়মের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই তিনটি ক্লাবে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে মোহামেডান ও আবাহনী ক্লাব ঘিরে রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অভিযান প্রায় শেষ পর্যায়ে। এখনও কাউকে আটক করা যায়নি।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র থেকে দু’টি ধারালো অস্ত্র ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ক্লাবে দেখা যায়, ক্লাবটির ভেতরে তিনটি কক্ষ রয়েছে। তবে তিনটি কক্ষতে নিচে পানি জমে থাকতে দেখা গেছে। এর মধ্যে বড় কক্ষটিতে বিভিন্ন ধরনের খেলার বোর্ড রয়েছে।

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা