,

ভূতের আড্ডায় বাতি জ্বালিয়ে যা দেখলেন অভিযানকারী!

news-image

ভূতের আড্ডা। উঠতি বয়সী ছেলে-মেয়েদের কাছে পছন্দের একটি রেস্টুরেন্ট। ভেতরে ঢুকলেই ভিন্ন জগৎ। চারদিকে অন্ধকার, নিরিবিলি পরিবেশ। আলো জ্বালাতেই চোখে পড়ল অপ্রীতিকর অবস্থা। জোড়ায় জোড়ায় বসে আছেন তরুণ-তরুণী। বেশিরভাগই লিপ্ত অসামাজিক কর্মকাণ্ডে।পরিবার নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বিব্রত সাধারণ ভোক্তা। খাবার নয় অনৈতিক কাজেই সুব্যবস্থা করেছে রেস্টুরেন্টটি।

vooteradda

আব্দুল জব্বার মণ্ডল বলেন, রেস্টুরেন্টের বাইরে জাঁকজমক আর চাকচিক্য দেখা গেলেও রান্নাঘরের উল্টো চিত্র। নামকরা প্রতিষ্ঠানটির রান্নাঘরে ঢুকেই দেখা যায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। চারদিকে ময়লা-আবর্জনার মধ্যেই তৈরি করছে সব খাবার। এসব অপরাধে ভূতের আড্ডা রেস্টুরেন্টটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আজ নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মোড়কজাত পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা ও প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না দেয়ার অপরাধে রস ভান্ডারকে পাঁচ হাজার টাকা, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, আজওয়া বেক অ্যান্ড পেস্ট্রিকে ২০ হাজার টাকা, সূর্যেবানু রেস্তোরাঁকে ১৫ হাজার টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাজার তদারকি কাজে সার্বিক সহযোগিতা করেন কদমতলী থানা পুলিশ সদস্যরা।

 

জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর