,

সাকিবের ব্যাটে টাইগারদের জয়

news-image

স্পোর্টস ডেস্কঃ ১৩৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মাত্র ১২ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে খেলায় ফেরানোর পাশাপাশি জয়ের বন্দরে পৌঁছে দেন সাকিব আল হাসান। তার ৪৫ বলের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ।

শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে আফগানিস্তান।
সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। মাত্র ১২ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। আগের তিন ম্যাচে ১৯, ০ ও ৩৮ করা লিটন এদিন ফেরেন মাত্র ৪ রানে।

জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে টি-টোয়েন্টিতে অভিষেকে ১১ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। শনিবার ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে মাত্র ৫ রানে ফেরেন ২১ বছর বয়সী এ ওপেনার।

দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেট জুটিতে তারা ৫৮ রান যোগ করেন। দলীয় ৭০ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন মুশফিক। তার আগে ২৫ বলে ২৬ রান করেন জাতীয় দলের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

মুশফিকের বিদায়ের পর থেকেই আসা-যাওয়ার মিছিলে অংশ নেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন ও আফিফ হোসেনরা। ১৫.৫ ওভারে দলীয় ১০৪ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। তখনও উইকেটে অবিচল ফিফটি তুলে নেয়া সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর