,

জেনে নিন অতিরিক্ত চুল ঝরে পড়ার কারণ গুলো

news-image

মানুষের সৌন্দর্যের অলংকার তার চুল। তাই চুল ঝরে পড়তে থাকলে যে কেউ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। অতিরিক্ত চুল পড়তে থাকলে বা মাথা টাক হতে শুরু করলে আতংকিত হয়ে পড়াটাই স্বাভাবিক। টাক মাথা কেই বা পছন্দ করে? কিন্তু জানেন কি, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে চুল পড়ে যাওয়াটা শরীরের স্বাভাবিক একটা প্রক্রিয়া? দেহের প্রতিটি কোষের মতো চুলেরও রয়েছে নির্দিষ্ট আয়ু। একটি চুলের আয়ু সাধারণত দুই থেকে ছয় বছর পর্যন্ত হয়। তারপর এটা নিজে থেকেই ঝরে যায়। তাই প্রতিদিন অন্তত ১০০টি চুল পড়ে যাওয়া স্বাভাবিক।

প্রতিদিন ১০০টির বেশি চুল পড়া মানেই অতিরিক্ত চুল পড়ে যাওয়া। আসুন জেনে নিই কী কী কারণে অতিরিক্ত চুল পড়ে যেতে পারে –

চুল পড়ে যাওয়া বা টাক পড়ার পেছনে বংশগত কারণও থাকে। বংশে টাকের প্রবণতা থাকলে অতিরিক্ত চুল পড়তে পারে।

সন্তান জন্মের পর শরীরে হরমোনের তারতম্যের কারণে নারীদের চুল পড়ে যেতে পারে।

বয়স বাড়ার সাথে সাথে চুল পড়ার হার বাড়াটাই স্বাভাবিক। বিশেষ করে ৪০ বছর বয়সেয পর নারীদের হরমোনের পরিমাণ কমে যাওয়ার ফলে চুল পড়া বৃদ্ধি পায়। আর পুরুষদের এন্ড্রোজেন হরমোনের প্রভাবে স্বাভাবিক ভাবেই টাক পড়ার প্রবণতা বেশি থাকে। কারো কম, কারো বা বেশি।

থাইরয়েডের সমস্যা, টাইফয়েড জ্বর এবং কিছু দীর্ঘমেয়াদী রোগে চুল পড়া বৃদ্ধি পেতে পারে।

কিছু কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যেতে পারে।

মাথায় ছত্রাকের সংক্রমণ, খুশকি, অপুষ্টি, রক্তশূন্যতা ও ভিটামিনের অভাবে চুল পড়তে পারে।

অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা ও উদ্বেগের কারণেও চুল পড়ে। এছাড়া হঠাত্‍ করে কঠিন খাদ্য নিয়ন্ত্রণ শুরু করলেও চুল পড়ে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর