সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৮টি শা’রীরিক সমস্যা দূর করে চকলেট!

news-image

চকলেট ভালোবাসেন না এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। কিন্তু অনেকেই মনে করেন যত সুস্বাদুই হোক চকলেট আসলে স্বাস্থ্যের জন্যে খুব একটা ভালো নয়। এর কারণে বাড়তে পারে ডায়াবেটিস ও ওজন। কিন্তু সাধারণ এই ধারণাটিকে মিথ্যা প্রমাণ করেছেন বিজ্ঞানীরা আর এই লোভনীয় খাবারটি, বিশেষত ডার্ক চকলেট নিয়ে তাদের নানা গবেষণায় উঠে এসেছে চকলেটের নানা উপকারী দিক।

১) স্ট্রোকের ঝুঁকি কমায়ঃ সুইডেনের একটি গবেষণা অনুসারে, সপ্তাহে গড়ে ৪৫ গ্রাম চকলেট ২০ শতাংশ পর্যন্ত আপনার স্ট্রোকের ঝুঁকি কমায়। চকলেটে থাকা ফ্লেভোনয়েড নামক এন্টি অক্সিডেন্ট স্ট্রোকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

২) হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়ঃ এটা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, রক্তের প্লেটলেটের কাজ অনেক সহজে দেহে ঘটে চকলেট গ্রহণকারীদের ক্ষেত্রে। এভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়।

৩) ত্বক রক্ষার ক্ষেত্রেঃ জার্মান বিজ্ঞানীদের মতে ডার্ক চকলেটে থাকা Flavonoids ত্বককে সূর্যের ক্ষতিকর বেগুনী রশ্মি থেকে রক্ষা করার এন্টিবডি তৈরি করে। তবে সানস্ক্রীনও ব্যবহার জরুরী।

৪) কাশির উপশমেঃ কাশির উপশমে আদা, লবঙ্গ, চা, কিছুই তো ট্রাই করলেন কিন্তু সবচেয়ে সুস্বাদু উপায়টি হল চকলেট। চকলেটে থাকা উপাদান থিওব্রোমিন মস্তিস্কের thevagus নামক নার্ভটিঢ় কাজকে নিয়ন্রণ করতে পারে কিছুটা। এই নার্ভটির কাশির সঙ্কেত পাঠায়।

৫) আয়ু বাড়ায়ঃ চকলেট আপনার আয়ু দু বছর পর্যন্ত বাড়াতে পারে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ূ ব্যাক্তি Jeanne Louise Calment মারা যান ১২২ বছর বয়েসে। তিনি রোজ আড়াই পাউন্ড করে ডার্ক চকলেট খেতেন।

৬) ক্যান্সার প্রতিরোধেঃ চকলেটে ব্যবহৃত উপাদান কোকোয়াতে থাকে pentameric procyanidin নামে একটি দারুণ উপকারী উপাদান। যা ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে ছড়িয়ে পড়তে বাধা দেয়। ২০০৫ সালে জর্জটাউন ইউনিভার্সিটির লোম্বার্ডি কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার এর একটি গবেষণায় দেখা যায়, pentameric procyanidin ক্যান্সারের কোষগুলোকে বিভক্ত হতে বাধা দিচ্ছে।

৭) ডায়াবেটিস প্রতিরোধেঃ University of L’Aquila এর একটি গবেষণায় দেখা যায়, নিয়মিত চকলেট গ্রহনের ফলে তা দেহে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। এর ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে।

৮) মস্তিস্কের জন্যে উপকারীঃ চকলেট মস্তিস্কে রক্তচলাচলে সহায়তা করে। এর ফলে আপনার মস্তিস্কের কার্যাবলী অত্যন্ত সঠিক ও সুন্দরভাবে নিয়ন্ত্রিত হওয়। বলা চলে, চকলেট খাওয়া আর ব্রেইনে রক্ত সরবরাহ করা একই কথা। আর মস্তিস্ক যত সচল থাকবে আপনিও ততটাই সতেজ থাকবেন।

চকলেটের উপকারিতা আছে এটা সত্যি। কিন্তু তাই বলে চকলেটের প্রতি আসক্ত হয়ে যাবেন না যেন! নিয়মিত কিন্তু অল্প পরিমানে চকলেট খান। তবে চিনি বিহীন বা অল্প চিনির ডার্ক চকলেট। সুস্থ থাকুন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক