,

ফেনসিডিল-ই’য়াবা সেবন করে রোগী দেখেন তিনি

news-image

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ফেনসিডিল ও ই’য়াবাসহ এক ডাক্তারকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের মিয়াপাড়ায় আমিনা জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। আটক ডাক্তার এসএম এনামুল হক বিদ্যুৎ শহরের মিয়াপাড়ার বাসিন্দা সিরাজুল হকের ছেলে। তিনি ওই হাসপাতালের মালিক।

সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমিনা জেনারেল হাসপাতালে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শপিং ব্যাগে আট বোতল ফেনসিডিল ও চারটি ই’য়াবা নিয়ে বের হওয়ার সময় এনামুল হককে আটক করা হয়।

ওসি সালেমুজ্জামান আরো বলেন, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানায়, এনামুল হক একজন মা’দকাসক্ত। তিনি ফেনসিডিল-ই’য়াবা সেবন করে রোগী দেখেন। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ করেও প্রতিকার পাননি ভুক্তভোগীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর