,

নারীদের মাঝের আঙুল দেখালে তিন বছরের জেল-জরিমানা!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সাবধান! এবার থেকে রাস্তা-ঘাটে, উৎসব-অনুষ্ঠানে, কোনো সময়ে কোনো নারীর সঙ্গে ঝগড়া হলে, ভুলেও নিজের হাতের মধ্যমা মানে হাতের মাঝের আঙুল প্রদর্শন করবেন না। কারণ তা করলে আপনার কপালে জুটতে পারে জরিমানাসহ তিন বছরের কারাদণ্ড। ভারতের কলকাতায় একটি মামলায় এই রায়ই দিয়েছেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বসুন্ধরা আজাদ।

২০১৪ সালের ২১ মে নিগৃহিতা অভিযোগ করেন, তাকে এক ব্যক্তি গালিগালাজসহ অভব্য আচরণ করে তার দিকে নিজের হাতের মধ্যমা প্রদর্শন করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ৫০৯ ও ৩২৩ ধারায় মামলা রুজু হয়। এরপর ২০১৫ সালের ৮ অক্টোবর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। যাতে প্রমান হয় ওই ব্যক্তি অপরাধী নয়।

কিন্তু এই সময়েই নিগৃহিতার পক্ষের আইনজীবী অভিযোগকারিনীসহ চার জনকে আদালতে জিজ্ঞাসাবাদ করেন। তাতেই ওই নিগৃহিতা জানান, অভিযুক্ত ব্যক্তি শুধু তাকে গালাগালি দিয়ে মধ্যমা প্রদর্শন করেছেন তা নয়, সে তাকে চড় মেরেছিল।

যদিও সেই সবই অস্বীকার করে অভিযুক্ত পক্ষের আইনজীবী দাবি করেন, এই সব অভিযোগের কারণ সম্পত্তিগত বিবাদের জের। এরই মধ্যে বিচারক মধ্যমা প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেন। আর তার ভিত্তিতেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। (সূত্র: এই সময়)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর