সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই ভিসির একদিনের চায়ের বিল ৪০ হাজার টাকা!

news-image

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন। যিনি ১৯৯৪-৯৫ সালে কৃষি বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবির সমর্থিত সাদা দলের হয়ে নির্বাচন করেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনার স্থাপনের জন্য দুই কোটি ৪০ লাখ টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। গ্রামবাসীর সঙ্গে ছাত্রদের বিরোধের সময় ছয়-সাতজনকে চা আপ্যায়ন বাবদ ৪০ হাজার টাকা ব্যয় দেখানো হয়।

একই ভাবে ছাত্র কল্যাণ ফান্ড থেকে এক লাখ টাকা অ্যাপায়ন বিল দেখানো হয়। হায়দারাবাদের গাছ আনার কথা বলে যশোর থেকে আনা হয়। কোনো শিক্ষার্থী এসব ঘটনার প্রতিবাদ করলে তাকে বহিষ্কার করা হয়।

শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বশেমুরবিপ্রবি সাবেক শিক্ষার্থী ফোরাম খুলনা’র মুখপাত্র সম্রাট বিশ্বাস।

তিনি লিখিত বক্তব্যে উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনকে দুর্নীতিবাজ, নিয়োগ ও ভর্তি বাণিজ্য, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা লুট, ভিসি কোটা চালু, নারী কেলেঙ্কারি ও ভিসির বাসায় বিউটি পার্লার কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে আখ্যা দেন।

এর আগে বশেমুরবিপ্রবি’র আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুলনার পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে ফোরামটি। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ আজকের পত্রিকা

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক