,

দম্পতির হানিমুন মিস, দিতে হবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৩ সালের ঘটনা। মুম্বাইয়ের দম্পতি অঙ্কিত ও মোনালি শাহ। বিয়ের পরপরই তারা মধুচন্দ্রিমা বা হানিমুনে নিউজিল্যান্ড যেতে চেয়েছিলেন। যাওয়া তো হলো-ই না, উল্টো বিমান সংস্থার ভুলে ওই দম্পতিকে হয়রানির শিকার হতে হয়েছিল। সম্প্রতি হয়রানির ক্ষতিপূরণ হিসেবে ওই দম্পতিকে ৫.২ লাখ টাকা দিতে থাই এয়ারওয়েজ লিমিটেডকে নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের স্টেট কনজিউমার কমিশন।

জানা গেছে, তাদের থাই এয়ারওয়েজের বিমান মুম্বাই থেকে ব্যাংকক হয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড পৌঁছানোর কথা ছিল। বিমানবন্দরে আসার পরে শুধু মুম্বাই থেকে ব্যাংকক যাওয়ার বোর্ডিং পাস দেয়া হয়। বাকি যাত্রাটা ওই দম্পতি করতে পারবেন না বলে জানিয়ে দেয় এয়ারলাইন্স।

এই পরিস্থিতিতে ওই দম্পতি হানিমুন ট্রিপ বাতিল করতে বাধ্য হন। সে সময় মোনালির রিটার্ন টিকিট না থাকায় তাদের নিউজিল্যান্ডের আইন অনুযায়ী সেখানে যেতে দেয়া হয়নি।

তবে এই বিষয়টা এয়ারলাইন্সের তরফ থেকে তাদের আরো আগে জানানো যেতো বলে জানিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। কর্তব্যে অবহেলার দায়ে এখন গুণতে হবে ৫.২ লাখ টাকা জরিমানা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর