,

ধ’র্ষণচেষ্টার পর হ’ত্যাকা’ণ্ডের শিকার স্কুলছাত্রীর পরিবারের পাশে বিএনপি

news-image

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ধ’র্ষণচেষ্টার পর হ’ত্যাকা’ণ্ডের শিকার স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ শনিবার সকালে দলের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ‘নারী ও শিশু অধিকার ফোরাম’।

এ সময় ভুক্তভোগী পরিবারটিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে আর্থিক সহায়তা দেওয়া হয়। নিপুণ রায় বলেন, ‘আমরা পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। আমরা দাবি করেছি, অবিলম্বে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আসলে দেশে এই সরকারের আমলে নারী, শিশু, বৃদ্ধ কোনো বয়সের মানুষ নিরাপদ নয়।’

বিএনপির সদস্য সচিব আরও বলেন, ‘এই সরকার যতদিন থাকবে এই অবস্থাও চলতে থাকবে। তাই আমাদেরকে এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।’

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফাহিমা নাসরীন মুন্নি, ডা. রফিকুল ইসলাম, আসিফ আলতাফ প্রমুখ। ঢাকা থেকে যাওয়া প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধ’র্ষণচেষ্টার পর শ্বাসরোধে হ’ত্যার করা হয়। পরে শিশুটির বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বি’রুদ্ধে পীরগঞ্জ থানায় একটি হ’ত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর