,

শিশু ধ’র্ষণকারীদের প্রকাশ্যে মৃত্যুদন্ড দেয়া উচিত: আফ্রিদি

news-image

পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদি। এখনো বিভিন্ন টি-টুয়েন্টি লীগ খেলে বেড়ালেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৬ সালে। অবসরের পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছেন তিনি। এবার ধ’র্ষণের শাস্তি নিয়ে মুখ খুললেন আফ্রিদি। তার মতে শিশু ধ’র্ষণকারীদের প্রকাশ্যে মৃত্যুদন্ড দেয়া উচিত।

তিনি বলেন, ‘মদিনার আদলে দেশ চালানোর সময় এসে গেছে। মদিনায় অনেক সময়ই অপরাধীদের মৃত্যুদণ্ড দেয়া হয়। এবার আমাদেরও সেই পথেই হাঁটা উচিত।’

সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কসুর জেলার চুনিয়া এলাকা থেকে হারিয়ে যায় চার নাবালিকা। এরপর প্রায় ৭০দিন পর তাদের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজনকে খুঁজে পাওয়া যায়নি। এই তিন শিশুকে ধ’র্ষন ও খু’নের ঘটনায় রাগে ও ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের মানুষ।

এ ঘটনার পরেই এ মন্তব্য করেন আফ্রিদি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেন, ‘যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া উচিত। দৃষ্টান্তমূলক শাস্তি দিলে পরবর্তীতে এমন জঘন্য অপরাধ করার কেউ সাহস পাবে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর