সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হলেন নুসরাত হ’ত্যা মামলায় কারাবন্দি মনি

news-image

ফেনী জেলা কারাগারে বন্দি থাকা নুসরাত হ’ত্যা মামলার আ’সামি কামরুন নাহার মনি কন্যা সন্তানের মা হয়েছেন। তিনি হ’ত্যা মামলায় অভিযুক্ত হয়ে গত ছয় মাস ধরে কারাগারে বন্দি আছেন।

জেলা কারাগারের জেলার দিদারুল আলম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বন্দি কামরুন নাহার মনির প্রসব বেদনা শুরু হলে দ্রুত তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে রাত সাড়ে ১২টায় মনি কন্যা সন্তান জম্ম দেন। হাসপাতাল থেকে রিলিজ পেলে তাকে কারাগারে নিয়ে আসা হবে।

ফেনী হাসপাতালে থাকা মনির মা নুরের নাহার মুঠোফোনে জানান, মনি অসুস্থ থাকলেও নবজাতক সুস্থ আছে। ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক ডাক্তার আবু তাহের মুঠোফোনে জানান, মা ও নবজাতক সুস্থ আছে। কারা কর্তৃপক্ষ চাইলে আজকে তাকে নিয়ে যেতে পারবে।

নুসরাত হ’ত্যা মামলায় মনি যখন গ্রেপ্তার হন তখন তিনি প্রায় ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মামলার বিচার কাজ শুরু হলে মনিকে প্রতি কার্য দিবসে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী কয়েকবার জামিন চাইলেও আদালত নামঞ্জুর করেন। অন্তঃসত্ত্বা থাকার কারণে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে বিচারকাজে অংশ নেওয়ার আবেদন জানালে আদালত সেটাও নামঞ্জুর করেন।

আদালতে মনির আনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক ডাক্তার আবু তাহেরের নেতৃত্ব গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ড ২৪ সেপ্টেম্বর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ দিয়ে তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

গত ৯ সেপ্টেম্বর ৩৪২ ধারায় আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার সময় কামরুন নাহার মনি নিজেকে নির্দোষ দাবি করে পিবিআই হেফাজতে তাকে চরম নির্যাতন ও পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করার হুমকি দিয়ে জবানবন্দি আদায়ের অভিযোগ করেন।

তিনি কাতর কণ্ঠে আদালত বলেছেন, স্যার আদালতে আসতে আমার খুব কষ্ট হচ্ছে। তারপর বিচারক মেডিকেল বোর্ডের প্রতিবেদন পেয়েছি জানিয়ে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

নুসরাত হ’ত্যা মামলায় মনি দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে মামলার বিচার কাজ শুরু হলে আদালতে জবানবন্দির বিরুদ্ধে ডিনাই পিটিশন দাখিল করেন। পিটিশনে পিবিআইর বিরুদ্ধে নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেন। মামলার অভিযোগপত্র মাদ্রাসার সাইক্লোন সেন্টারের ছাদে যে পাঁচ আ’সামি নুসরাতকে আগুন লাগানোর অভিযোগ আনা হয়েছে মনি তাদের একজন।

গত ২৭ মার্চ অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা যৌন হয়রানির মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল নুসরাতের গায়ে আগুন দিয়ে হ’ত্যার চেষ্টা চালায় অধ্যক্ষের অনুসারীরা। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক