,

কুষ্টিয়ায় চাঁ’দাবাজি মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

news-image

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় চাঁ’দাবাজি মামলায় যুবলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু (৩৫) ও কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে(৪০) গ্রেফতার করে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯ টারদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে মিজু ও শহরের হরিশংকরপুরের বাড়ি থেকে সুজনকে গ্রেফতার করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা চাঁ’দাবাজির মামলায় ওই নেতারা গ্রেফতার হন। ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার আলামিন জোয়ার্দার নামের এক ব্যবসায়ী বাদী হয়ে ২০ সেপ্টেম্বর রাতে যুবলীগ নেতা মিজু ও সুজনসহ ৬ জনের নামে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আ’সামি হিসাবে এদেরকে গ্রেফতার করা হয়। ওই মামলার আ’সামি ছাড়াও মিজু ও সুজনের বি’রুদ্ধে আরো অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত জানান, চাঁ’দাবাজি মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত অন্যদেরও গ্রেফতারে চেষ্টা চলছে। আটক দুই নেতাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে আরও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর