,

অস্ট্রেলিয়ান সিনেটরের মাথায় ডিম ভাঙা বালক ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে

news-image

মুসলিমবিদ্বেষী অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেজার অ্যানিং গত মার্চে নিউজিল্যান্ডে দুটি মসজিদে বন্দুক হামলার জন্য মুসলিম অভিবাসনকে দায়ী করে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় অ্যানিংয়ের পেছনে থাকা উইল কনোলি নামের এক বালক তার মাথায় ডিম ছুড়ে ভাঙেন। এমনকি এই দৃশ্য তিনি মোবাইল ফোনে ধারণের চেষ্টাও করেন। কনোলিকে ঘটনাস্থল থেকে আটক করলেও তার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করেই ছেড়ে দেয় পুলিশ। এমনকি দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনও তার পক্ষ নেন।

অ্যানিং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার মাথায় কনোলি ডিম ভাঙায় দৃশটির ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। ডিম বালক হিসেবে পরিচিতি পাওয়া কনোলি হিরো বনে যান। তিনি গত ১৮ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে জানান ফ্রান্সের প্রসিদ্ধ ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পেয়েছেন। ‘যৌক্তিক কারণে বিদ্রোহী’ শিরোনামে ম্যাগাজিনটির প্রচ্ছদে এই ১৭ বছরের বালকের ছবি ছাপানো হয়েছে। তিনি ম্যাগাজিনটিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

তিনি ইনস্টাগ্রামে প্রচ্ছদটির ছবি পোস্ট করে লেখেন, ইলে ম্যাগাজিনের আন্দোলনকারী ও চেঞ্জ মেকারদের নিবন্ধে আমাকে উপস্থাপন করায় আমি কৃতজ্ঞ। গত ১৫ মার্চে ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলায় পাঁচ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। এছাড়া প্রায় অর্ধশত জন আহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর