,

কাঁচামরিচে হাজারো রোগ মুক্তি!

news-image

মরিচ ভিটামিনের বিরাট উৎস। মরিচ না খেলে যাদের চলেই না তাদের জন্য সুখবর হচ্ছে মরিচ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রতিদিনের রান্নায় কাঁচামরিচ ছাড়া চলেই না। কাঁচামরিচে রয়েছে অনেক পুষ্টিগুণ।কাঁচামরিচ কেবল স্বাদ বাড়াবে না হাজারো রোগ থেকে মুক্তি দেবে। এতে রয়েছে বেশ কিছু স্বাস্থ্যকর দিকও। তবে অধিক পরিমাণে খাওয়া যাবে না। পরিমাণে কম খেতে হবে। চিকিৎসকদের মতে, অনেক অসুখেরও দাওয়াই রয়েছে এই কাঁচামরিচে।

যেসব রোগ থেকে মুক্তি দেবে কাঁচামরিচ: হজমের সমস্যায় খেতে পারেন কাঁচামরিচ। খুব তেল-মসলার রান্নায় ঝালের পরিমাণ কমিয়ে দিন। হালকা ঝাল হজমে সাহায্য করে। কাঁচামরিচে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘এ’ থাকায় হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া ভিটামিন ‘সি’র পরিমাণও মরিচে বেশি থাকে। তাই ত্বক ও মুখে বলিরেখা পড়তে দেয় না।

কাঁচামরিচ অ্যান্টি-অক্সিড্যান্টসমৃদ্ধ, যা শরীরকে জ্বর, সর্দি-কাশি ইত্যাদি থেকে বাঁচায়। রোগ-প্রতিরোধ ক্ষমতাও বাড়ে কাঁচামরিচের হাত ধরে। প্রস্টেট ক্যান্সারে ঝুঁকি কমায় কাঁচামরিচ। এ ছাড়া স্নায়ুরোগ নিরাময়, দীর্ঘমেয়াদি স্নায়ুবিক অসুখের পথ্য হিসেবে কাজে আসে কাঁচামরিচ।

কাঁচামরিচ শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। মরিচের বীজ এ কাজে খুবই কার্যকর। তাই উচ্চরক্তচাপ ও কোলেস্টেরলে ভুগতে থাকা রোগীদের পাতে মরিচ রাখুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর