,

বিধবা নারীকে ‘গ’ণধ’র্ষণ’ : দায়িত্ব অবহেলার অভিযোগে এএসআই প্রত্যাহার

news-image

সোনাগাজীতে বিধবা গ’ণধ’র্ষণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন কর্মকারকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার পুলিশ সুপার নুর নবী খন্দকারের নির্দেশ তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, গত রোববার ধ’র্ষ’ণের শিকার বিধবা পারুল আক্তার পারিবারিক বিরোধের জেরে তাকে মারধরের অভিযোগ দেন থানায়। সেই অভিযোগোর তদন্ত কর্মকর্তা ছিলেন এএসআই সুজন কর্মকার। মামলা করতে এসে সে নারী প্রতারকের খপ্পরে পড়ে ধ’র্ষিত হয়। মারধরের ঘটনাটি তিনি সঠিক তদন্ত করলে হয়ত বিধবা ধ’র্ষ’ণের শিকার হতেন না। দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে প্রতিপক্ষের হামলার শিকার বিধবা নারী (পারুল বেগম) মামলা করতে গিয়ে থানার সামনে রহিমা সুন্দরী (৪০) নামে এক নারী প্রতারকের খপ্পরে পড়ে গ’ণধ’র্ষণের শিকার হয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হলে পুলিশ সঞ্জু শিকদার (৩৫) ও নারী প্রতারক রহিমা সুন্দরীকে (৪০) গ্রেপ্তার করে।

এর আগে গত রোববার গভীর রাতে দিকে শম্ভু শিকদার, আফলাছসহ পাঁচ জন যুবক রহিমা সুন্দরীর সহযোগিতায় তার ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধ’র্ষণ করে। ধ’র্ষকদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারী অজ্ঞান হয়ে পড়লে তার সঙ্গে থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের আংটি ও আট আনা ওজনের চেইন নিয়ে যায় তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর