,

যেভাবে নামাজ পড়তে গেলে মহানবী (সা.) অখুশি হতেন

news-image

ইসলাম ডেস্ক: নামাজ মুসলমানদের জন্য সর্বত্তম ইবাদত। তাইতো ধর্মপ্রান মুসলমানেরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। তবে কেউ কেউ নিয়মিত জামায়াতের সহিত মসজিদে গিয়ে সঠিক সময়ে হাজির হতে ব্যর্থ হন। ফলে তারা মসজিদে নামাজের ইকামত শুরু হলে জামায়াত ধরার জন্য দৌড় শুরু করেন। মহানবী (সা.) নামাজের জন্য দৌড়ে আসাকে অপছন্দ করতেন। কারণ কোন ব্যক্তি দৌড় দিয়ে আসলে নিশ্চিত ভাবেই সে হাঁপিয়ে উঠবে। আর ক্লান্ত শরীর নিয়ে আল্লাহ তায়ালার ইবাদতে মনোনিবেশ করা সত্যিই কঠিন।

আরবি হাদিস  وَعَن أَبي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ، يَقُولُ: « إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ، فَلاَ تَأتُوهَا وَأنْتُمْ تَسْعَونَ، وَأتُوهَا وَأنْتُمْ تَمْشُونَ، وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أدْرَكْتُم فَصَلُّوا، وَمَا فَاتكُمْ فَأَتِمُّوا». متفقٌ عَلَيْهِ
زَادَ مُسلِمٌ في رِوَايةٍ لَهُ: « فَإنَّ أحَدَكُمْ إِذَا كَانَ يَعْمِدُ إِلَى الصَّلاَةِ فَهُوَ في صَلاَةٍ »

বাংলা হাদিস-আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যখন নামাযের জন্য ইক্বামত (তাকবীর) দেওয়া হয় তখন তোমরা তাতে দৌড়ে আসবে না, বরং তোমরা গাম্ভীর্য-সহকারে স্বাভাবিকরূপে হেঁটে আসবে। তারপর যতটা নামায (ইমামের সাথে) পাবে, পড়ে নেবে। আর যতটা ছুটে যাবে, ততটা (নিজে) পূরণ করে নেবে।

মুসলিমের এক বর্ণনায় এ কথা বেশি আছে, কারণ তোমাদের কেউ যখন নামাযের উদ্দেশ্যে যায়, সে আসলে নামাযেই থাকে। (বুখারি ৬৩৬, ৯০৮, মুসলিম ৬০২, তিরমিযি ৩২৭, নাসায়ি ৮৬১, আবু দাউদ ৫৭২, ৫৭৩,)

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর