,

নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে॥ চালক নিহত

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার রহিমপুর এলাকায় ডিম ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে পিকআপ চালক নিলু (৩২) নিহত এবং হেলপার শাহীন আলম আহত হয়েছেন। নিহত নিলু রাজশাহী খড়খড়িয়া এলাকার বাসিন্দা। হেলপার শাহীন আলম রাজশাহীর বাগমারা এলাকার উত্তর সাজুরিয়া গ্রামের ইয়াদালীর ছেলে। রাজশাহী থেকে খুলনা যাওয়ার পথে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লালপুর-বাঘা মহাসড়কের রহিমপুর এলাকার হাজী সাফাতুল্লার বাড়ির নিকট এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানাগেছে, ডিম ভর্তি পিকআপ (ঢাকা মেট্রো ন- ১১-৬১৯০) নিয়ন্ত্রন হারিয়ে নারিকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় পিকআপের চালক নিলু (৩২) ও হেলপার সাহীন আলম ( ২২) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নিলুকে মৃত ঘোষনা করেন ও আহত সাহীন আলম চিকিৎসাধীন রয়েছেন। লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর