,

ব্রাহ্মণবাড়িয়া পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ২

news-image
তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পৃথক অভিযানে ২৫১ পিছ ইয়াবা ও ৪০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ তাদের আটক করে।এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সদর মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২১জন আসামীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে সদর মডেল থানা পুলিশের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুরুলিয়া খালের সদর উপজেলার উলচাপাড়া ব্রীজের নিচে অভিযান চালিয়ে এএসআই নিয়ামত উল্লাহ ৪০কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক কারবারিরা পালিয়ে যায়। অপর অভিযানে পৌর এলাকার ভাদুঘর এলাকা থেকে ২৫১পিছ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন, নরসিংদী জেলার ভেলানগরের সহিদ মিয়ার ছেলে তারেক মিয়া (২০) ও জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুরের আবু জাহেরের ছেলে মোঃ সুজন (২৫)।
মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর