,

বসতঘর থেকে বেরিয়ে এলো ১৫ গোখরা

news-image

বসতঘর থেকে বেরিয়ে এলো একটি গোখরা সাপ, ১৪টি গোখরা সাপের বাচ্চা ও ২১টি ডিমের খোলস। শুক্রবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের হরপ্রসাদ মন্ডলের বসতঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

হরপ্রসাদ মন্ডল বলেন, বুধবার আমাদের এখানে মনসা পূজার আয়োজন করা হয়। ওইদিন একটি সাপের বাচ্চা দেখা যায়। পরদিন বৃহস্পতিবার তিনটি সাপের বাচ্চা একসঙ্গে দেখা যায়। সাপের বাচ্চা তিনটি পিটিয়ে মারা হয়। এরপর সাপের চলাচলের পথ দেখে সন্দেহ হচ্ছিল এখানে আরও সাপ রয়েছে। শেষ পর্যন্ত ঘরের মেঝেতে একটি মা গোখরা, ১৪টি বাচ্চা ও ২১টি সাপের ডিমের খোলস পাওয়া গেছে।

এ বিয়ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, তিনটি সাপের বাচ্চা মেরে ফেলার পর সন্দেহ হয়। পরে বেদেদের ডেকে ঘরের বেড়া খুলে ফেলেন হরপ্রসাদ মন্ডল। এরপর মাটি খুঁড়ে একে একে ১৪টি সাপের বাচ্চা ও ২১ টি সাপের ডিমের খোলস পাওয়া যায়। মা গোখরাটিকে জীবিত উদ্ধার করা হলেও বাচ্চাগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর