,

এবার কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছে র‌্যাব

news-image

ক্যাসিনো ও জুয়ার আসর চলে এমন তথ্যের ভিত্তিতে এবার রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা।শুক্রবার বিকালে তারা সেখানে অবস্থান নেন, কিছুক্ষণের মধ্যেই ক্লাবটিতে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন র‌্যাব-২ এর অপারেশন অফিসার সাইফুল মালিক।

তিনি জানান, কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলে এমন তথ্যের ভিত্তিতে সেখানে এই অভিযান চালানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু হবে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবে অবৈধভাবে জুয়ার আসর চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র‌্যাব। গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই সময় ফকিরাপুলের ওই ক্লাবে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ক্লাবে পাওয়া যায় মদ আর জুয়ার বিপুল আয়োজন। সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অর্থও।

পরে ওই রাতেই ঢাকার আরও তিনটি ক্লাবে অভিযান চালায় র‌্যাব। এসব ক্লাবে অবৈধভাবে জুয়ার আসর বসানোয় আরো ৩৯ জনকে আটক করা হয়, উদ্ধার করা হয় জুয়ার ২৩ লাখ টাকা।ক্লাবগুলো হলো- ফকিরাপুলের ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং বনানীর আহমদ টাওয়ারের গোল্ডেন ঢাকা বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর