,

ইসলামের জয় হলো আবার, ব্রিটেনের প্রধান গীর্জায় হলো কোরআন তিলওয়াত

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের প্রধান গির্জা রয়াল ক্যাথিড্রাল অ্যাবেতে কোরআন তিলাওয়াতের বিরল ঘটনা ঘটলো গত ১০ সেপ্টেম্বর একজন ব্রিটিশ রাজনীতিক ও সাবেক কূটনীতিক প্যাডি অ্যাশডনের স্মরণসভায়। অনুষ্ঠানে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার প্রধান মুফতি হুসাইন কাভাজোভিক সুরা নাহলের ৯০ আয়াত থেকে ৯৭ আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন।

রয়াল ক্যাথিড্রাল অ্যাবে ৯৬০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। ঐতিহাসিক এই গির্জা প্রাঙ্গণে ঘুমিয়ে আছেন ব্রিটেনের ১৭ জন রাজা। প্যাডি অ্যাশডন ‘দ্য লিবারেল ডেমোক্রেটস’-এর নেতা ছিলেন। তিনি ২২ ডিসেম্বর ২০১৮ সালে মারা যান। কর্মজীবনে তিনি বসনিয়ার মুসলিমদের পক্ষে জোরালো ভূমিকা রাখেন।

বিশেষত সার্ব বাহিনী কর্তৃক মুসলিম নিধনের বিপক্ষে জনমত গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অবদান রাখেন। তার কর্মনীতি ও মুসলিমদের জন্য তার ভালোবাসার প্রতি সম্মান জানাতে তার স্মরণসভায় কোরআন তিলাওয়াতের ব্যবস্থা রাখা হয়। সাধারণত কোনো অমুসলিমের স্মরণে বা তাঁর স্মৃতিসৌধে ইসলামী প্রার্থনা ও কোরআনের তিলাওয়াত হয় না। এটি একটি বিরল ঘটনা।

মুসলিম আইনজীবী ইয়াসির হুসাইন বলেন, তার ভূমিকা দেখে মনে হতো তিনি গোপনে মুসলিম হয়েছেন। তার স্মরণ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের ঘটনা অভিনব উল্লেখ করে এই আইনজীবী বলেন, সাধারণত কোনো অমুসলিমের স্মরণে বা তাঁর স্মৃতিসৌধে ইসলামী প্রার্থনা ও কোরআনের তিলাওয়াত হয় না। এটি একটি বিরল ঘটনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর