,

জিম্বাবুয়ের কাছে দুদিনের হোটেল ভাড়া দেয়ার টাকাও নেই!

news-image

স্পোর্টস ডেস্কঃ গত বুধবার বাংলাদেশের বিপক্ষে খেলে জিততে পারেনি জিম্বাবুয়ে। স্বাগতিকদের বিপক্ষে হেরে চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গিয়েছে তারা।

তবে সিরিজে এখনো একটি ম্যাচ বাকি আছে হ্যামিল্টন মাসাকাদজার দলের। ২০ সেপ্টেম্বর শুক্রবার নিজেদের শেষ ম্যাচ খেলছে জিম্বাবুয়ে। খেলা শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে মাসাকাদজা-টেলরদের।

২৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা তাদের। বিষয়টি স্বাভাবিক মনে হলেও নেপথ্যে রয়েছে বড় সমস্যা। কারণ ঢাকায় তাদের হোটেল বুকিং দেয়া হয়েছে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। মাঝের দুইদিন ঢাকাতেই অবস্থান করতে হবে মাসাকাদজাদের।

কিন্তু সেই দুদিনের হোটেল ভাড়া দেয়ার জন্য যে অর্থ প্রয়োজন, সেটা নেই তাদের কাছে। বিশ্বস্ত এক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। এমনকি শোনা গিয়েছে, বুধবার বাংলাদেশের বিপক্ষে হারের পর খেলোয়াড়রা হোটেল ভাড়া নিয়েই আলাপ আলোচনায় ব্যস্ত ছিলেন।

এ বিষয়ে জানতে জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার ডার্লিংটনের সঙ্গে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ এবং আফগানিস্তান। আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি তাদের কাছে হয়ে উঠেছে নিয়মরক্ষার।

২৪ সেপ্টেম্বর ফাইনালে আবারো মুখোমুখি হবে এই দুই দল। এরপর এক সঙ্গে ২৫ সেপ্টেম্বর হোটেল ছাড়ার কথা টুর্নামেন্টে অংশ নেয়া এই তিন দলের।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১