,

শামীমের কার্যালয়ে শুধু ‘টাকা আর টাকা’

news-image

যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামীমের কার্যালয়ে শুধু টাকা আর টাকা। রাজধানীর নিকেতনে তার ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে নগদ দেড় কোটি টাকা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ছাড়া ১৬৫ কোটি টাকার একটি এফডিআর পাওয়া গেছে। এর মধ্যে ১৪০ কোটি মায়ের ও ২৫ কোটি নিজের নামে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম তার কার্যালয়ে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল। এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর নিকেতনে শামিমের ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে র‌্যাবের একটি দল এসে তাদের তুলে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জি কে বিল্ডার্সের কর্মচারী দিদারুল ইসলাম। তিনি জানান, ‘সিটি কর্পোরেশনের লোক বলে বাসায় ঢোকে র‌্যাব। পরে র‌্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে অ’স্ত্র উদ্ধার করে র‌্যাব। এসব অস্ত্র লাইসেন্সকৃত কি-না তা যাচাই করা হবে বলে র‌্যাব জানিয়েছে।

তবে আটকের বিষয়টি নিশ্চিত করেনি র‌্যাব। এ বিষয়ে যোগাযোগ করা হলে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) এএসপি মিজানুর রহমান বলেন, পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর