,

১২ রবিউল আউয়াল সরকারি ছুটি ঘোষণা করেছে আরব আমিরাত

news-image

ইসলাম ডেস্ক : রবিউল আউয়াল আসতে বেশিদিন বাকি নেই। আর একমাস পরেই শুরু হবে পবিত্র রবিউল আউয়াল। বিশ্বনবির জন্মদিন উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত ১২ রবিউল আউয়ালকে সরকারি ছুটি ঘোষণা করেছে।

বিশ্বব্যাপী পবিত্র রবিউল আউয়ালে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন পালন করা হয়। আবার অনেকে এ মাসজুড়ে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত তথা জীবনী নিয়েও সভা-সেমিনার-সিম্পোজিয়া ও র‌্যালীর আয়োজন করেন।

এবার রবিউল আউয়ালে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উদযাপন করার পাশাপাশি সরকারিভাবে অফিসিয়িাল ছুটি ঘোষণা করেছে দেশটি। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ২০১৯ সালে তাদের রাষ্ট্রীয় ছুটির তালিকা প্রকাশ করেছে। আর তাতে ১২ রবিউল আউয়াল সরকারি ছুটির হিসেবে সংযোজন হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ‘দ্য ফেডালে অথরিটি অফ দ্য ইউনাইটেড আরব আমিরাত ফর হিউম্যান রিসোর্স’ (The Federal Authority of the United Arab Emirates for Human Resources) এক রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করে এ ছুটির এ তালিকা প্রকাশ করেছে।

সংশোধিত কাঠামোর ভিত্তিতে ১২ রবিউল আউয়াল ছুটির বিষয়টি অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর