,

আশুগঞ্জ থেকে ছয় জেলায় সার সরবরাহ বন্ধ

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা থেকে ছয় জেলায় সার সরবরাহ দ্বিতীয় দফায় বন্ধ রেখেছেন উপজেলায় কর্মরত ট্রাক শ্রমিকরা। অভিযোগ আছে, মহাসড়কে চলাচলকারী ট্রাকে ১৩ টণের বেশি পণ্য না নেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু আশুগঞ্জ থেকে বিভিন্ন স্থানে যাওয়া ট্রাকগুলোকে ১৫-২০ টন সার নিতে বাধ্য করেন ব্যবসায়ীরা। এতে বিভিন্ন জায়গায় সড়কে পুলিশকে মানেজ করে চলতে হয় শ্রমিকদের। তাই বাধ্য হয়ে আশুগঞ্জ সার কারখানা থেকে সার নেয়া বন্ধ করে দিয়েছেন ট্রাক চালক ও শ্রমিকরা।
এদিকে, সমস্যা সমাধানে প্রশাসন থেকে কয়েক দফা চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। ফলে মৌসুমের শুরুতেই সময় মতো সার না পাওয়ায় সংশ্লিষ্ট জেলার চাষাবাদে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, আশুগঞ্জ সারকারখানা এলাকা থেকে কোনো ট্রাক ছাড়ছে না। তবে সার ব্যবসায়ীরা লোকাল ট্রাকের সিরিয়াল বাদ দিয়ে নিজেদের ট্রাক ব্যবহার করতে চান। এতে এলাকার তিন শতাধিক ট্রাক অলস ও অকেজো হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।শ্রমিকদের দাবি, সরকার নির্ধারিত পরিমানের বেশি সার তারা নিতে চান না। তাই সার লোড দিচ্ছে না সার ব্যবসায়ীরা। এনিয়ে জটিলতার সৃষ্টি হলে প্রথম দফায় শনিবার ও রোববার সার পরিবহন বন্ধ থাকে। পরে বিষয়টি সুরাহা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে কয়েকবার আলোচনায় বসলেও সমস্যার সমাধান হয়নি। ফলে বুধবার থেকে সার সরবরাহ আবারও বন্ধ রয়েছে।
ট্রাক শ্রমিক ও চালক মো. মাহালম মিয়া জানান, নির্দিষ্ট পরিমানের বেশি সার পরিবহন না করায় ব্যবসায়ীদের সাথে ঝামেলা সৃষ্টি হয়েছে।

আশুগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইদন মিয়া মিন্টু জানান, শ্রমিকরা ন্যায্য দাবি জানিয়েছেন। তবে সার ব্যবসায়ীদের সাথে আমাদের আলোচনা হচ্ছে। আশা করা যায় বিষয়টি অচিরেই সুরাহা হবে।আশুগঞ্জ সার সমিতির সভাপতি মো. জালাল মিয়া জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে। তবে আবারও বসে সমস্যার সমাধান করা হবে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার বলেন, ‘সার কারখানার আশেপাশে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। পাশাপাশি কেউ সার সরবরাহে বাঁধা দিতে পারবে না। বিষয়গুলো নিয়ে সার ব্যবসায়ী ও ট্রাক শ্রমিকদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। সার পরিবহনের জন্য অনুরোধ করা হয়েছে এবং সার সরবরাহ আপাতত শুরু হয়েছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর