,

চড় মা’রার প্রতিশোধ নিতেই স্ত্রী ও দুই সন্তানকে খু’ন

news-image

চড় মা’রার প্রতিশোধ নিতেই নারায়ণগঞ্জে স্ত্রী ও দুই সন্তানকে গ’লাকে’টে হ’ত্যা করেছে পাষন্ড স্বামী আব্বাস। সে পুলিশকে জানিয়েছে, প্রায় সময়ই তার স্ত্রী ও বাকপ্রতিবন্ধী কন্যাকে মা’রধর করত। এ ঘটনায় স্ত্রী ইয়াসমিন তার ছোট বোন নাজনীন বেগম ও তার স্বামী সুমনকে নালিশ করে। এক দিন এসব ঘটনা নিয়ে ছোট ভায়রা সুমনের সঙ্গে আব্বাসের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সুমন আব্বাসকে একটা চড় মা’রে।

এতে ক্ষুব্ধ হয় আব্বাস। পরে শ্যালিকা নাজনীন ও ভায়রা সুমনকে শাসিয়ে যান আব্বাস। পরিকল্পনা করেন প্রতিশোধের। পুলিশ জানায়, ওই ক্ষোভ থেকেই বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শ্যালিকা নাজনীন ও তার দুই শিশু কন্যা নুসরাত (৮) এবং দুই বছরের খাদিজাকে কু’পিয়ে ও জ’বাই করে নৃ’শংসভাবে হ’ত্যা করে আব্বাস।

এ সময় সে তার প্রতিবন্ধী কিশোরী কন্যা সুমাইয়াকেও কু’পিয়েছে। সে গুরুতর আ’হত অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি আছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজ এলাকার একটি কমিউনিটি সেন্টারের টেবিলের নিচ থেকে আটক করা হয় আব্বাসকে। সে তার শ্যালিকা ও তার দুই শিশুকন্যাকে সকালে হ’ত্যার পর এখানে এসে লুকিয়ে ছিল।

আব্বাসকে গ্রেপ্তারের পর এদিন সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ আ’সামিকে নিয়ে সংবাদ সম্মেলন করেন নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে। সেখানেই তিনি সাংবাদিকদের ওইসব তথ্য জানান।

আটক আব্বাস পটুয়াখালী জেলার সদরের পইক্কা গ্রামের আবুল কালামের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের বাতেন পাড়া এলাকায় স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়ায় বসবাস করত। এবং নি’হত নাজনীন তার স্বামী সুমন ও দুই শিশুকন্যাকে নিয়ে সিআই খোলা এলাকার ৭ম তলা ভবনের ৬ তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

সুমন সানারপাড় এলাকার জোনাকি পেট্রল পাম্পের কর্মচারী।আব্বাস পেশায় ওয়েটার। তবে গাড়ির গ্যারেজেও কাজ করে সে। কিন্তু মা’দকাসক্ত ছিল বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর