,

বিএনপির আমলেই ক্যাসিনোর শুরু হয়েছিল: ওবায়দুল কাদের

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলেই ক্যাসিনোর শুরু হয়েছিল। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপিই ঢাকাকে ক্যাসিনোর শহর তৈরি করেছে। তাদের আমলেই ক্যাসিনোর শুরু। তিনি আরও বলেন, সরকারের প্রথম দিকে অ্যাকশন শুরু হয়ে গেছে। শুধু দল-ই নয়, দুর্নীতি নানা অপকর্মের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঢালাওভাবে ছাত্রলীগ-যুবলীগের বিষয় নয়, যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এটা শুধু রাজধানী কেন্দ্রিক নয়, সারাদেশেই এই অভিযান চলবে। কাদের বলেন, অন্যায়, দুর্নীতি করে কেউ পার পাওয়ার সুযোগ নেই এবং সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর