,

সেলাই করা হাত নিয়েই অনুশীলনে আমিনুল

news-image

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচেই ইনজুরিতে পড়েন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের তালুতে আঘাত পান। এজন্য দিতে হয়েছে তিনটি সেলাইও।

এই সেলাই করা হাত নিয়েই আজ শুক্রবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছেন আমিনুল। সকাল ১০টা থেকে শুরু হয়ে এই অনুশীলন শেষ হয় দুপুর ১টায়। এই রিস্ট স্পিনারকে দীর্ঘক্ষণ দেখা গেছে বোলিং অনুশীলন করতে।

আফগানিস্তানের বিপক্ষে রয়েছে আগামীকাল বাংলাদেশের চতুর্থ ম্যাচ। আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়াতে গুরুত্ব হারিয়েছে ম্যাচটি। এই ম্যাচে তার খেলা নিয়েও রয়েছে সংশয়।

গতকাল দুপুরে টিম হোটেলে সেলাই করা হাত নিয়ে কথা বলতে আসেন গণমাধ্যমের সামনে। নিজের পারফর্মেন্স নিয়ে উচ্ছ্বসিত এই তরুন লেগস্পিনার জানিয়েছিলেন, হাতে তিনটি সেলাই থাকলেও এখন ভালো অনুভব করছেন। আর আজ অনুশীলন করেন সেলাই করা হাতেই।

আফগানদের বিপক্ষে এই ম্যাচের গুরুত্ব না থাকায় আমিনুলকে খেলানোর রিস্ক নাও নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সব ঠিক থাকলে ২৪ তারিখ ফাইনালে তাকে দেখা যেতে পারে আফগানদের বিপক্ষে।

নেট বোলার থেকে জাতীয় দলে ডাক পাওয়া আমিনুল গত বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে চার ওভার বল করে ১৮ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। এজন্য অধিনায়ক সাকিবসহ সতীর্থদের বেশ বাহবাও পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১