,

সৌদি যুবরাজকে কাশ্মীরের পরিস্থিতি জানালেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ব্যাখ্যা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দু’দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সৌদির জেদ্দায় পৌঁছান ইমরান খান। সেখানে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাত করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে দেওয়া বিবৃতিতে জানান হয়েছে, ইমরান খান কাশ্মীর পরিস্থিতির পাশাপাশি পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। পাশাপাশি তিনি সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার নিন্দা করেন। ওই হামলার পর সৌদি আরবের তেলের উৎপাদন অর্ধেকে নেমে গেছে।

এর আগে ইমরান খান জেদ্দায় বিমানবন্দরের রাজকীয় টার্মিনালে অবতরণ করলে তাকে স্বাগত জানান মক্কার গভর্নর খালিদ বিন ফয়সাল আল সৌদ। এবারের সফরে ইমরান খানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এবং অর্থ উপদেষ্টা আব্দুল হাফিজ শেখ।

সৌদি নেতাদের সঙ্গে আলাপ আলোচনা শেষে ইমরান খান নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগ দেবেন তিনি। গত ৫ আগস্ট ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। তারপর থেকেই ভারতের সঙ্গে পাকিস্তানের নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এমন উত্তেজনার মধ্যেই সৌদি সফরে গেলেন ইমরান খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর