,

ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা

news-image
নিগার সুলতানা সুপ্তি : গত ১৩ তারিখ অনুষ্ঠিত ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে সেবাদান করেছেন খানজাহান আলীর ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি। তারই ধারাবাহিকতা আজও লক্ষ্য করা গেছে।
আজ অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষা। প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে সকাল থেকে পরীক্ষা শুরুর পূর্ব মুহুর্ত পর্যন্ত বিভিন্ন তথ্য,দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেছেন জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্যরা। জেলা সমিতির সদস্য আরবী বিভাগের ৩য় বর্ষের ছাত্র ফাহাদ খান বলেন,” ভর্তি পরীক্ষা দিতে আসা ছোটা ভাই বোনদের সাহায্য করতে পেরে খুবই আনন্দিত এবং শিক্ষার্থী ও অভিভাবকরাও খুশী।”এ বছর ক ইউনিট ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার এবং আসন সংখ্যা ১৭৯৫। সে হিসেবে একটি সীটের বিপক্ষে লড়বেন ৪৯ জন।
জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুমবিল্লাহ বাবু বলেন, ” আগামী বিভিন্ন ভর্তি পরীক্ষা গুলোতে ও  সেবাদানের ধারা অব্যাহত রাখতে চাই।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর