,

৫০ বছর পুরনো কবরে অক্ষত লা’শ!

news-image

নদী সিকস্তির কবলে পড়া কবর থেকে অর্ধশতাধিক বছরের পুরনো অক্ষত একটি লা’শ পাওয়া গেছে। বুধবার সকালে ভোলার মনপুরার হাজীরহাট ইউনিয়নের চরজ্ঞানে একটি জামে মসজিদ সংলগ্ন গোরস্থান ‘থেকে এ লা’শটি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, মসজিদ সংলগ্ন গোরস্থানটির বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মসজিদটিও অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। বুধবার ফজরের নামাজের পর মুসল্লিরা অক্ষত লা’শটি দেখতে পান। পরে কবর খুঁড়ে লা’শটি উপরে তুলে আনেন স্থানীয়রা। লা’শটি দেখে সবাই হতবাক। লা’শের কাপড়টি ধবধবে সাদা। বাঁধনসহ পুরো কাপড়টি এখনো শক্ত, মনে হয় যেন সদ্য একটি কবর।

স্থানীয় বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, আমি কবর খুঁড়ে লা’শটি উপরে তোলায় সাহায্য করেছি। আল্লাহতায়ালার কী রহমত, কবরের ভেতর গাছ-গাছালির অসংখ্য শিকড় থাকলেও লা’শের গায়ে কোনো আঘাত বা প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি।

এদিকে অক্ষত লা’শ পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ওই মসজিদ প্রাঙ্গনে এসে ভিড় করেন।

স্থানীয়দের ধারণা, এ লা’শ ৫০ বছরের অধিক সময়ের পুরনো হবে। পরে উত্তোলন করা এই লা’শটিকে স্থানীয় উত্তর চর যতিন জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে পুনরায় দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর