,

হঠাৎ ঢাকায় এলেন শ্রাবন্তী

news-image

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। দুই বাংলাতেই রয়েছে তার গ্রহণযোগ্যতা। ছবিও করছেন এখন এপার-ওপার মিলিয়ে।

সর্বশেষ তাকে বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় দেখা গেছে। মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিতে তিনি তাহসানের বিপরীতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।

বর্তমানে তিনি কাজ করছেন বাংলাদেশের ‘বিক্ষোভ’ ছবিতে। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমার শুটিং করতে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বাংলাদেশে এসেছেন এ নায়িকা। রাত সাড়ে ৯টার ফ্লাইটে ঢাকার উদ্দেশে কলকাতা থেকে রওনা দেন শ্রাবন্তী।

জানা যায়, আগামীকাল গাজীপুরে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। চলতি মাসের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হয় কলকাতায়। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।

ছবিটিতে শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করছেন শান্ত খান, বলিউডের রাহুল দেব প্রমুখ। এতে একটি আইটেম গানে পারফর্ম করবেন সানি লিওন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর