,

চিত্র নায়িকা সানাই যৌ’ন হয়রানির শিকার হলেন

news-image

চিত্র নায়িকা সানাই নাকি যৌ’ন হয়রানির শিকার হয়েছেন। থানা পুলিশ পর্যন্ত বিষয়টি গড়িয়েছে। তিনি প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন। গুলশান থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়রি করেছেন সানাই।

গত ১৭ই সেপ্টেম্বরে দায়েরকৃত জিডিতে তিনি উল্লেখ করেছেন, ফেসবুকে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়েছে হাফিজুর রহমান শফিক নামে এক ব্যক্তি। শফিক সানাইয়ের সাথে যৌ’ন সম্পর্ক স্থাপন করতে বারবার হয়রানি করছেন।

এ বিষয়ে গণমাধ্যমকে সানাই জানান, ফেসবুকে শফিক আমাকে রিকুয়েস্ট পাঠিয়েছিলো। বন্ধু তালিকায় নেয়ার পর থেকেই তার অত্যাচার শুরু হয়। একটি তারকা হোটেলে আসতে প্রস্তাব দেয় আমাকে। তারপরই আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানাই। জিডি করি বাধ্য হয়েই। জিডি করার পর হাফিজুর রহমান শফিক চ্যাট রিমুভ করে দেয়।

সানাই এ বিষয়ে লিখেছেন, আমাকে এখন ভয় পেয়ে লাভ কি? আইন এমন শিক্ষা দিবে যে কোনো মেয়ের দিকে জীবনে তাকাতে পারবে না! মেয়েদের সাথে জোর করে সে’ক্স করতে চায়। কোন পরিবার থেকে আসছে এরা? সেই পরিবারের কি সবাই বহুগামী? এগুলা শিক্ষা কোথায় থেকে পায়?

ও ভাবছে সানাইতো অনেক বোল্ড, ওকে ডাকলেই চলে আসবে। আমি তোর শোয়া বের করতেছি। জনমের মতো মেয়ে মানুষকে কুপ্রস্তাব দেয়া বের করতেছি। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, না হলে এই বর্বরগুলো দুই থেকে পাঁচ, ছয়, সাত বছরের শিশুদের ধ’র্ষণ করবে! এই বহুরুপী ধ’র্ষকদের চিহ্নিত করুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর