,

বোরকা পরে আসায় স্বর্ণপদক পেল না ফার্স্ট হওয়া ছাত্রী

news-image

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের পোশাকের কারণে বৈষম্যের শিকার হতে হচ্ছে। মুম্বাই ভিত্তিক সংবাদমাধ্যম মুসলিম মিরর জানিয়েছে, সাম্প্রতিক সময় দেশব্যাপী এরকম অসহিষ্ণুতার বেশ কিছু ঘটনা ঘটেছে। যার সর্বশেষ শিকার ঝাড়খণ্ডের রাঁচি শহরের এক শিক্ষার্থী। যিনি পরীক্ষায় প্রথম হয়েও স্বর্ণপদক গ্রহণ করতে পারেননি ধর্মীয় পোশাকের কারণে।

গত রোববার রাঁচির মারওয়ারি কলেজে ঘটেছে এই ঘটনা। নিশাত ফাতিমা নামের এক ছাত্রী স্নাতক সমাপনী পরীক্ষায় সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলেও তাকে সনদ ও স্বর্ণপদক দেয়া হয়নি বোরকা পরে অনুষ্ঠানে আসার কারণে।

স্নাতক সনদ গ্রহণ অনুষ্ঠানে বোরকা পরে হাজির হন নিশাত। প্রথম হওয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই তাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হয়; কিন্তু তাৎক্ষণিক আবার ঘোষণা করা হয় যে, কলেজের নির্ধারিত পোশাক পরে না আসায় (ড্রেস কোড) তাকে এই অনুষ্ঠানে ডিগ্রি প্রধান করা হবে না।

এরপর কলেজ কর্তৃপক্ষ পরবর্তী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়। এ ঘটনার বিষয়ে নিশাতের বাবা মোহাম্মাদ ইকরামুল হক বলেন, যদিও অনুষ্ঠানের ড্রেস কোড ছিল; কিন্তু বোরকা আমাদের ধর্মীয় ঐতিহ্য।

ড্রেস কোড অনুযায়ী ছাত্রদের কুর্তা পাজামা ও ছাত্রীদের সালোয়ার কামিজ, স্কার্ফ অথবা শাড়ি পরে আসার কথা বলা হয়েছিল। যদিও তাতে কোন নির্দিষ্ট রংয়ের কথা বলা হয়নি। এর কয়েকদিন আগে দেশটির উত্তর প্রদেশের ফিরোজাবাদের একটি শীর্ষস্থানীয় কলেজ মেয়েদের হিজাব বা বোরকা নিষিদ্ধ করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর