,

অভিষেকে দুর্দান্ত বোলিং করা আমিনুলকে নিয়ে শঙ্কা

news-image

জিম্বাবুয়ের সঙ্গে বুধবার টি টুয়েন্টিতে অভিষেকে ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম বিল্পব। তবে ইনজুরি কারণে আফগানিস্তানের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন আমিনুল। বোলিংয়ের সময় হ্যামিল্টন মাসাকাদজার একটি শট ঠেকাতে গিয়ে বাম হাতের তালুতে কেটে যায়।

ম্যাচে ইনজুরি নিয়ে খেলা চালিয়ে গেলেও ম্যাচ শেষে রাতে ক্লিনিকে যেতে হয়েছিল তাকে। সেখানে তার হাতের ক্ষত স্থানে তিনটি সেলাই লেগেছে। এরপর থেকেই হাত ব্যান্ডেজ করা রয়েছে। তবে বিপ্লব জানান, এখন ভালো অনুভব করছেন তিনি। দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো জানিয়েছেন, পরের ম্যাচের আগে সুস্থ হয়ে যাবেন আমিনুল।

সিরিজে আজ কোনো খেলা নেই। আগামীকাল খেলবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। শনিবার প্রথম পর্বের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জরুরি বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনারকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর