,

ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অবৈধ ক্যাসিনো ব্যবসার প্রশ্রয়ে প্রভাবশালী রাজনীতিবিদ বা প্রশাসনের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ফকিরাপুলে যুবলীগ নেতার অবৈধ ক্যাসিনোতে অভিযানের পর বিভিন্ন স্থানে ক্যাসিনোর তথ্য পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনুমতি ছাড়া ক্যাসিনো চালানো হয়েছে, এজন্য অভিযান চালানো হয়েছে। প্রশাসন যখন জেনেছে, তখনই অভিযান চালানো হয়েছে।

ফকিরাপুলের অবৈধ ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালিদ মাহমুদ ভূইয়া এই কারবারে অনেক প্রভাবশালী জড়িত বলে অভিযোগ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রভাবশালী রাজনীতিবদরা জড়িত কি-না, তা তদন্তের বিষয়। এই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের কেউ এই কারবারে প্রশ্রয় দিয়ে থাকলেও তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর