শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কন্যা রেখে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন শহিদ কাপুর

news-image

চমৎকার সুখের দাম্পত্য জীবন তাদের। যেখানেই যান না কেনো সেখানেই সফর সঙ্গী হয়ে সাথে যান তার স্ত্রী। দু’জন মিলে অনেক ফটোশুটেও অংশ নিয়েছেন। সর্বশেষ তারা ভোগ ম্যাগাজিনের কভারে জায়গা করে নিয়েছেন। প্রেম-ভালোবাসায় বলিউডে দাম্পত্যের প্রেরণা শহিদ কাপুর ও মীরা রাজপুত।

২০১৫ সালে দিল্লির মেয়ে মীরাকে ভালোবেসে বিয়ে করেন শহিদ। বিয়ের পর ৪ বছর কাটিয়ে দিয়েছেন তারা। জন্ম নিয়েছে দুই কন্যা মিশা ও জৈন। কোনো সমস্যার কথা শোনা যায়নি। তাহলে দ্বিতীয় বিয়ের প্রশ্ন কেন আসছে?

ব্যাপারটা বেশ মজার। জানা গেল, নিজের স্ত্রী মীরাকেই দ্বিতীয়বার বিয়ে করবেন ‘কবির সিং’খ্যাত নায়ক। দুই সন্তান জন্মের পর এবার মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাংলোয় নতুন করে সংসার পাততে চলেছেন শহিদ-মীরা।

পুরনো বাড়ি ছেড়ে নতুন বাংলোয় যাওয়া নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত বলিউডের এই সেলেব জুটি। নতুন বাড়িতে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে শহিদ জানান অদ্ভুদ এক কথা। তিনি বলেন, আরও একবার মন্ত্র পড়ে মীরাকে বিয়ে করবেন তিনি। সাতপাক ঘুরবেন, স্ত্রীর গলায় মঙ্গলসূত্র পরাবেন।

২০১৫ সালে বিয়ের সময় সময় স্ত্রীকে আরও একবার মন্ত্র পড়ে আপন করে নেবেন বলে জানিয়েছিলেন শহিদ। অর্থাত বিয়ের মন্ত্র পড়ে ফের সাতপাকে বাঁধা পড়ার কথা দিয়েছিলেন শাহিদ কাপুর। মীরাকে দেয়া সেই কথাই রাখতে চলেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি