,

দুই হাতের কব্জি কে’টে দিলো চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গরা

news-image

ঘাট নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রুবেল হোসেন (৩০) নামে এক যুবকের দুই হাতের কব্জি কে’টে দিয়েছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সকালে উপজেলার নয়লাভাঙা এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার শিকার রুবেল হোসেন ওই গ্রামের খোদা বক্সের ছেলে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

রুবেল হোসেন বলেন, উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মার ফেরিঘাট নিয়ে দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের সঙ্গে তার বিরোধ ছিল। এরই জেরে বৃহস্পতিবার চেয়ারম্যানের লোকজন তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে তার দু’হাতের কব্জি কে’টে ফেলে রেখে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন একই ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলাম। তিনি বলেন, অনেকদিন আগে থেকেই ওই ঘাট নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়েই রুবেল হোসেনকে তুলে নিয়ে হাত কে’টে নেয়া হয়েছে বলে শুনেছি।

এ বিষয়ে জানতে জাগো নিউজের পক্ষ থেকে কয়েক দফা চেষ্টা করেও চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর