,

কুরআন তেলাওয়াতরত ২৭ শিক্ষার্থী অ’গ্নিকা’ণ্ডে নি’হত

news-image

লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার পেয়নেসভিল এলাকার একটি ইসলামিক স্কুলে গত বুধবার ১৮ সেপ্টেম্বর ভয়াবহ অ’গ্নিকা’ণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ ২৭ শিক্ষার্থী নি’হত হয়েছে বলে জানা যায়। অ’গ্নিকা’ণ্ডের সময় স্কুলের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কুরআনুল কারিম তেলাওয়াত করছিলো। খবর আনাদুলো এজেন্সি।

দেশটির জাতীয় টেলিভিশনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশের মুখপাত্র মুসেস কার্টার জানান, অ’গ্নিকা’ণ্ডের শিশু শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কুরআন পড়ছিল। তবে অ’গ্নিকা’ণ্ডের সূত্রপাত হয় কীভাবে, তা এখনো জানা যায় নি। দেশটির এই অগ্নিকাণ্ড থেকে দুই শিক্ষার্থীসহ এক শিক্ষক উদ্ধার হতে সক্ষম হয়েছেন।

অ’গ্নিকা’ণ্ডের এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আগুনের শব্দে তিনি ঘুম থেকে জেগে ওঠেন এবং সবাই সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেন। আগুন এত ভয়াবহ ছিল যে, মনে হচ্ছিলো পুরে এলাকা লালবর্ণ ধারণ করেছে। সবকিছুই পুড়ে যাচ্ছে। দেশটির সরকারি কর্মকর্তাদের তথ্য মতে অ’গ্নিকা’ণ্ডে মৃত্যুবরণকারীদের মধ্যে কয়েকজনের বয়স ১০ বছরের নিচে। তবে এর চেয়ে বেশি বয়সের শিশুও ছিল।

লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়াহ অ’গ্নিকা’ণ্ডের ঘটনাস্থল পরিদর্শন এবং নি’হতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘গত রাতে পেয়নেসভিলে শহরের স্কুল ভবনটিতে ভয়াবহ অ’গ্নিকা’ণ্ডে নি’হত ছেলেমেয়েদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, নি’হতদের পরিবার এবং লাইবেরিয়ার সব মানুষের জন্য এটি সত্যিই একটি কঠিন সময়। আমি এই ঘটনায় দেশের গোটা ইসলামিক কমিউনিটির কাছে গভীরভাবে দুঃখপ্রকাশ করছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর