,

ছাত্রদলের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক শ্যামল

news-image

দীর্ঘ ২৭ বছর পর কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

৫৩৩ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৮১টি। এর মধ্যে ১৮৬ ভোট পেয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট।

অন্যদিকে, ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৬ ভোট। বৃহস্পতিবার ভোর ৫টায় রাজধানীর শাহজাহানপুরের বাসায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এর আগে বুধবার মির্জা আব্বাসের বাসায় রাত সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সাড়ে ১২টা নাগাদ। এরপর ১ ঘণ্টার বিরতি নিয়ে ভোট গণনা শুরু হয় রাত দেড়টায়। এর আগে স্কাইপে প্রার্থী ও কাউন্সিলরদের মতামত নেন তারেক রহমান।

প্রার্থীরা জানান, তাদের উপস্থিতিতে যেন ভোট গণনা হয়। পরে কাউন্সিল ও প্রার্থীদের সম্মতিক্রমে প্রার্থীদের সামনে রেখে ভোট গণনা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর