,

বিয়ের দাবিতে চারদিন অনশন, প্রেমিককে বিয়ে করেই ছাড়ল প্রেমিকা!

news-image

টানা চারদিন প্রেমিকের বাড়িতে অনশন করে অবশেষে প্রেমিক মিঠুন মন্ডলকে বিয়ে করেছেন প্রেমিকা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের বামনাইলে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে মন্দিরে তাদের বিয়ে হয়। ওই তরুণী বলেন, আমার বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার বাকলবাড়িয়া গ্রামে। দীর্ঘ চার বছর ধরে মিঠুনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলছে। আমাকে বিয়ের প্রলোভন দিয়ে সে শারীরিক সম্পর্কও গড়ে তোলে। আমাকে বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক সম্পর্কে লিপ্ত হতো মিঠুন।

গত শুক্রবার বিকেলে ফুরসন্ধি ইউনিয়নের বামনাইল গ্রামের বিমল মন্ডলের ছেলে মিঠুন মন্ডলের বাড়িতে আসেন তার প্রেমিকা। এ সময় কৌশলে প্রেমিকাকে ওই বাড়িতে রেখে পালিয়ে যান মিঠুন। তারপর থেকে বিয়ের দাবিতে মিঠুন মন্ডলের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। এক পর্যায়ে মিঠুন মন্ডল বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন তিনি।

এ বিষয়ে দফায় দফায় ওয়ার্ড ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমঝোতার বৈঠক হয়। প্রাথমিক পর্যায়ে প্রেমিক মিঠুন মন্ডলকে পাওয়া না যাওয়ায় স্থানীয়দের পক্ষ থেকে তার পরিবারের জিম্মায় রাখা হয় তরুণীকে। তিন দিন পর সোমবার রাত সাড়ে ৯টায় মিঠুন বাড়িতে এলে সামাজিকভাবে স্থানীয় মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর