,

বন্ধুর খোঁজে গিয়ে বোনকে ধ’র্ষণ

news-image

বন্ধুর খোঁজে গিয়ে তার ছোট বোনকে ধ’র্ষণ করেছে ভাইয়ের বন্ধু। ১২ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরদিন স্থানীয় এক মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

সোমবার রাতে ধ’র্ষিতার বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে ধ’র্ষক একই এলাকার কামাল হোসেনের ছেলে আবদুর রহিমকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ধ’র্ষক আবদুর রহিম ওই স্কুলছাত্রীর বড় ভাইয়ের বন্ধু। ১২ সেপ্টেম্বর রাতে তার বাবা-মা বেড়াতে যায়। রাত সাড়ে ৯টার দিকে আবদুর রহিম বন্ধুর খোঁজে আসলে তাকে একা পেয়ে জোরপূর্বক ধ’র্ষণ করে। বড় ভাই আসার পর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদকে জানানো হয়।

পরদিন বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন ওই ইউপি সদস্য। বৈঠকে বিষয়টি মিমাংসা না হওয়ায় ছাত্রীর বাবা থানায় জানালে পুলিশ ধ’র্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ধ’র্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর